ঝিনাইদহে ভোটের আগেই রেজাল্ট শিটে ধানের শীষ-দাঁড়িপাল্লার এজেন্টের সই

জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট সই করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু আজ রাতেই কালীগঞ্জ উপজেলার ছলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। এসময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জেসমিন আরা তাকে দিয়ে আগে থেকেই ফাঁকা রেজাল্ট শিটে সই করে নেন। এরপর দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে সই করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, সাধারণত নিয়ম রয়েছে ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু প্রিসাইডিং অফিসার আগে থেকেই সেটি করিয়েছেন, যা সঠিক হয়নি। আমরা ওই রেজাল্ট শিট জব্দ করেছি। একইসঙ্গে প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy