ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত : আহত ৩

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:

ফরিদগঞ্জে সড়ক দূঘর্টনায় আমজাদ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে চাঁদপুর- ফরিদগঞ্জ সড়কের বাগড়া বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় আরো তিনজন গুরুতর আহত হয়।

gif maker

জানা গেছে, শুক্রবার রাতে ফরিদগঞ্জ- চাঁদপুর সড়কের বাগড়া বাজার এলাকায় যাত্রী বাহী সিএনজি অটোরিক্সাকে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের অধিবাসী ও ফরিদগঞ্জ বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী আমজাদ হোসেনসহ ৪জন গুরুতর আহত হয়।

আহতের চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত অবস্থায় আমজাদ হোসেনকে ঢাকা নেয়ার পথে সে মৃত্যু বরণ করে।

You might like