ভোলার লালমোহনে মসজিদে হামলা : মুসল্লিদের মানববন্ধন

 

ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে মসজিদে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার মাগরিবের নামাজ চালাকালীন সময় উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বায়তুন নাজাত জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

এতে মসজিদ কমিটির সভাপতি ছিদ্দিক মিয়াসহ ৭ জন আহত হয়। মুসল্লিরা জানান, মসজিদের ইমাম মাওলানা নাজিমের পরিবারের সাথে ওই এলাকার জামাল গংদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার কারণে সোমবার মাগরিবের নামাজের সময় জামাল গংরা মসজিদে অর্তকিত হামলা চালায়।

ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে মঙ্গলবার মসজিদ প্রাঙ্গনে মানববন্ধন করছে মসজিদের মুসল্লিরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

You might like