জনসাধারণের স্বার্থে সর্তকবার্তা নারায়ণগঞ্জ জেলা পুলিশের

মো. শিপন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

‘রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে সেনাবাহিনী কিংবা পুলিশের পরিচয় দরজা খুলতে বললে কেউ দরজা খুলবেন’ না এমন সর্তকবার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

জরুরী সর্তক বার্তা দেয় হয়। যদি কেউ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে বা সাহায্য দেবার নামে ঘরে ডোকার চেষ্টা করে তাহলে দরজা না খুলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসার অথবা জেলা পুলিশ কন্ট্রোলরুম (০১৭৬৯৬৯৪৫৬৮) নম্বরে ফোন করে নিশ্চিত হতে বলা হয়েছে।


জরুরি সতর্ক বার্তায় আরো বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা  বাংলাদেশ পুলিশের পরিচয়ে অপকর্ম করার চেষ্টা করছে। তাই এমন পরিস্থিতীর কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এছাড়াও যে কোন আইনগত সহায়তার জন্য ফোন করুন নিম্নোক্ত নম্বরে।

নারায়ণগঞ্জ জেলার সকল থানাসমুহের ফোন নাম্বার- নারায়ণগঞ্জ মডেল থানা- অফিসার ইনচার্জ- ০১৭১৩৩৭৩৩৪৫ ডিউটি অফিসার- ০১৯৪৮২৫৬৫৭৭। ফতুল্লা মডেল থানা- অফিসার ইনচার্জ- ০১৭১৩৩৭৩৩৪৬, ডিউটি অফিসার- ০১৯৪৮২৫৬৫৭৯। বন্দর থানা- অফিসার ইনচার্জ- ০১৭১৩৩৭৩৩৪৭, ডিউটি অফিসার- ০১৯৪৮২৫৬৫৮৩। সিদ্ধিরগঞ্জ থানা- অফিসার ইনচার্জ- ০১৭১৩৩৭৩৩৪৮ , ডিউটি অফিসার- ০১৯৪৮২৫৬৫৮১ । আড়াইহাজার থানা- অফিসার ইনচার্জ- ০১৭১৩৩৭৩৩৪৯ , ডিউটি অফিসার- ০১৯৪৮২৫৬৫৮৭ । সোনারগাঁও থানা- অফিসার ইনচার্জ- ০১৭১৩৩৭৩৩৫০, ডিউটি অফিসার- ০১৯৪৮২৫৬৫৯০। রূপগঞ্জ থানা- অফিসার ইনচার্জ- ০১৭১৩৩৭৩৩৫১ , ডিউটি অফিসার- ০১৯৪৮২৫৬৫৮৫
ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। বলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার।

You might like