
ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্যে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ চালু করা হয়েছে। এটি চালু হওয়ায় সহজে অধিক সংখ্যক মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা নেয়া যাবে।


সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ও করোনা পরিস্থিতি মোকাবেলা প্রধানমন্ত্রী নিযুক্ত ভোলার সম্বনয়কারী পরিকল্পনা কমিশনের সচিব আবুল কালাম আজাদ অানুষ্ঠানিক ভাবে করোনা বুথটির উদ্বোন করেন। এসময় তারা ২ হাজার রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।










