কুমিল্লায় নতুন করে ০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত ১১৬

 

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় নতুন করে ০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছ ১১৬ জন।

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১ জন, দেবীদ্বারের ৩ জন, আদর্শ সদরের ১ জন, সদর দক্ষিনের ১ জন, মেঘনার ১ জন ও মুরাদনগরের ১ জন।

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১৬ জন আর মৃত্যুবরন করেছেন চার জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১১৬ জনের মধ্যে ২৬ জন সুস্থ্য হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবীদ্বারে ২৬ জন, তিতাসে ১১ জন, লাকসামে ১৩ জন, দাউদকান্দিতে ৮ জন, চান্দিনায় ১১ জন, বুড়িচং এ ৮ জন, মুরাদনগরে ১২ জন বরুড়ায় ৭ জন, মনোহরগঞ্জে ৫ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, আদর্শ সদরে ১ জন, সদর দক্ষিনে ৩ জন, মেঘনায় ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ও সিটি কর্পোরেশনে ৪ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১১৬ জন ।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এর বরাত দিয়ে সিভিলসার্জন কার্যালয়ের ফেসবুক পেজে দেয়া পোস্ট থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে সর্বমোট করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ২৮৫২ জন ও রিপোর্ট পাওয়া গেছে ২৫৫৭ জনের।

You might like