হায়দরগঞ্জ মানব কল্যাণ ইউনিটের ঈদ উপহার বিতরণ

মো. হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর রায়পুর হায়দরগঞ্জ মানব কল্যাণ ইউনিটের সকল সদস্যদের সহযোগিতা নিয়ে হায়দরগঞ্জ ১নং চর আবাবিল ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে (২১ মে) বৃহস্পতিবার ঈদের উপহার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।

মানব কল্যান ইউনিট ৫২ পরিবারকে সেমাই , চিনি , দুধ, মসলা, সাবান আরো অনেক পন্য প্রদান করা হয়েছে।

এ সময় ৫২ পরিবারকে ঈদ উপহার সামগ্রী তুলেন দেন হায়দরগঞ্জ মানব কল্যাণ ইউনিটের প্রবাসী সভাপতি সাইফুল ইসলাম আকাশ, প্রবাসী সাধারন সম্পাদক আল আমিন হোসেন জাফর এর পক্ষ থেকে উপহার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন।

এই সংগঠন থেকে আরো জানানো হয়েছে যে ঈদ পযন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

You might like