কচুয়া সদর দ. ইউনিয়নে ৪৫০ পরিবারে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ

 

নইম সর্দার  মুকিত, কচুয়া করেসপন্ডেন্ট :
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রার্দুভাবে সারাদেশে চলছে লকডাউন। নিরূপায় হয়ে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। তার চেয়ে বেশি কষ্টে আছে মধ্যবিত্ত¡ পরিবারের লোকজন। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই একটি কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ঘরে ঘরে খাবার।

১৮ মে সোমবার চাঁদপুরের কচুয়া উপজেলার ৭ নং কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন সপ্তম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী কর্মহীন ও অসহায় ৪শত৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাউল, ১ কেজি আলু ইত্যাদি সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেন।

এ সময় ইউপি সদস্য মনির হোসেন, মো. শাহজাহান, আব্দুল খালেক, রাসেল মুন্সি, বিল্লাল হোসেন, আবুল হাসানাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, শরীফুল ইসলাম মানিক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেনসহ অনান্য নেতাকর্মীরা খাদ্যসামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন।

প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ সম্পর্কে ইউপি চেয়ারম্যান জসীমউদ্দীন লিটন বলেন, আমি আমার ইউনিয়নে সপ্তম ধাপে ৪শত৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমার ইউনিয়নের কোনও লোক না খেয়ে থাকবে না। আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন।

You might like