
ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জের ভাটিরগাও গ্রামে আয়েশা আক্তার (১৯)নামের এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে আজ রবিবার সকালে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

মৃতের পিতা আবুল খায়ের জানান, ১৪ মাস পূর্বে ওমান প্রবাসী গাব্দের গাঁও-গ্রামের সুমনের সাথে পারিবারিকভাবে আয়েশার বিয়ে হয় কিছুদিন পরেই সুমন ওমানে চলে যায়। তারপর থেকেই আয়েশা তার বাবার বাড়িতে থাকতো।
গতকাল গভীর রাতে আয়েশা তা স্বামীর সাথে ঝগড়া ঝাটি করে পরে ঘুমিয়ে যায় ভোর রাতে সেহরি খেতে উঠে দেখি ঘরের আড়ার সাথে তার পরনের ওড়না পেছিয়ে ঝুলছে।
পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।








