ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক

ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :

চাঁদপুরের ফরিদগঞ্জে কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ ও ছবি তুলার অভিযোগে আলী আকবর (৪৫) নামের এক গ্রাম্য কবিরাজকে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় কলেজ ছাত্রী সোমবার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। ঘটনাটি উপজেলার চরদুখিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ঘটেছে।

অভিযোগে উল্লেখ্য, মেয়েটি উপজেলার কালির বাজার কলেজের ছাত্রী। বিগত রমজানের মধ্যে ওই কলেজ ছাত্রী স্থানীয় কবিরাজ আলী আকবরের সন্তোষপুর গ্রামের বাড়ির পাশের একটি জমির খোঁজ নিতে গেলে ওই কবিরাজ তাকে কৌশলে বাড়ি ডেকে নিয়ে নির্জন ঘরে জোর পুর্বক ধর্ষণ করে।

পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার অশ্লীল ছবি উঠিয়ে রাখে। এই ছবি দেখিয়ে পরবর্তীতে তাকে আরো কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ মে শুক্রবার রাতে ওই কবিরাজ তাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে তার পরিবারের সদস্যদের কুপিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে তাদের ঘরে আবারো ধর্ষণ করে। এনিয়ে বাড়াবাড়ি করলে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

কলেজ ছাত্রীটি জানায়, ওই কবিরাজ প্রভাবশালী হওয়ায় এলাকায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ মূখ খুলছে না। ফলে দিনের পর দিন সে আমার সাথে এ আচরণ করে যাচ্ছে। এক পর্যায়ে স্থানীয় কিছু লোকজনকে বিষয়টি জানালে তাদের সহযোগিতায় ১ জুন সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগ পেয়ে থানা পুলিশ বিকালে ওই কবিরাজকে সন্তোষপুর এলাকা থেকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুর রকিব জানান, লিখিত অভিযোগের আলোকে কবিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

You might like