মনপুরায় মজার ইশকুলের দু’শ’ শিক্ষার্থী পরিবারে ত্রাণ বিতরণ

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
করোনা ভাইরাসের কারণে ভোলার মনপুরা উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ ও গরীব ২০০ শিক্ষার্থীর পরিবারের মাঝে মজার ইশকুল-এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১জুন,২০২০) সকাল ১০টায় দক্ষিণ সাকুচিয়া গুচ্ছ গ্রামে মজার ইশকুল -এর সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মনপুরা উপজেলায় আ’লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল।

এছাড়াও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম সাবু, মজার ইশকুল এর প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল হাসান, মজার ইশকুলঃ মনপুরা এর প্রোগ্রাম অফিসার অরবিন্দু রায় প্রমুখ।

এদিকে মনপুরা মজার ইশকুল এ অধ্যয়নরত ১২০ শিক্ষার্থীর অসহায় ও দুঃস্থ অভিভাবকদের মাঝে চাল- ১৫ কেজি, ডাল-৩ কেজি, আলু ৫ কেজি, তেল ২ লিটার ,পিঁয়াজ ৩ কেজি, লবণ ১ কেজি বিতরণ করা হয়।

এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  ‘মজার ইশকুল* এর এই রকম মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আমার পক্ষ থেকে তাদের কলা কৌশলিকে ধন্যবাদ জানাই।’

মজার ইশকুলঃমনপুরা এর প্রোগ্রাম অফিসার অরবিন্দু রায় বলেন, ‘প্রথম ধাপে ১২০ শিক্ষার্থীর পরিবারের মাঝে দিয়েছি। আগামী শনিবার কাজির চরে ৮০ শিক্ষার্থীর পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।’

You might like