চাঁদপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সদস্যদের পুনঃ নির্বাচনের দাবি

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সদস্যরা পুনঃতফসিলের মাধ্যমে নতুন করে নিবাচনের দাবী জানিয়েছেন।

জানা যায় চাঁদপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন শেষে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন বিদায়ী সভাপতি কে নিবাচিত কমিটিকে ১ মাসের মধ্যে শপথের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের জন্য চিঠি দেন। কিন্তু বিদায়ী কমিটি নতুন নির্বাচিত কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী ৩০ দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি এবং শপথ অনুষ্ঠান করতে পারেনি। এনিয়ে কমিটির সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এক পযার্য়ে মহামারী করোনার কারণে আপাতত এ বিষয়টি স্থগিত রেখে সাবেক কমিটি অথ্যাৎ সভাপতি মোঃ মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম বিল্লালের নেতৃত্বে কমিটি কে এ বিষয়ে সুরাহা না হওয়া পযন্ত সংগঠনের সকল কাযক্রম অব্যাহত রাখার জন্য জেলা কমিটি দায়িত্ব দেন।

এদিকে সংগঠনের সদস্যরা গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত কমিটির শপথ নেয়ার কোনো অধিকার নেই এই মর্মে তারা নির্বাচন কমিশনকে পুনরায় তফসিল ঘোষণা করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন ।

শুধু তাই নয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদক সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটির শপথ নিতে পারে না, এ মমে স্হানীয় সাংবাদিকদের প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন। যা স্হানীয় পএিকা গুলোতে প্রকাশিত হয়।


এ বিষয়ে সংগঠনের অন্যতম সদস্য, চাঁদপুর রেজিস্ট্রি অফিস কল্যাণ সমিতির সভাপতি এম আই মমিন খান বলেন, আমার জানামতে যে কোন সংগঠনের গঠনতন্ত্র থাকে, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন চলে, গঠনতন্ত্রে যে নিয়ম রয়েছে আমি মনে করি সে নিয়ম অনুযায়ী সংগঠন চলতে হবে। তাই এই কমিটির আর শপথ নেওয়ার অধিকার নাই। পুনঃতফসিল ঘোষণার বিকল্প নেই।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বাবুলের সাথে কথা হলে তিনি বলেন, সংবিধান বা গঠনতন্ত্র অনুযায়ী নতুন তফসিল ঘোষণা করে নিবাচন দেওয়া ছাড়া বিকল্প নেই। এটি সত্য।

তিনি আরো বলেন, সদর উপজেলার আমিও একজন সদস্য। এখানে আমিও কাজ করি।

তাই বিষয় টি এখন আপাতত স্থগিত রেখেছি। এ মহামারী কাটিয়ে উঠার পর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

তবে সাবেক কমিটি সংগঠনটির কার্যক্রম চালিয়ে যাবে এবং সদস্যদের সকল বিষয় তাঁরা দেখভাল করার সিদ্ধান্ত দেয়া হয়েছে।
সবোপরি সংগঠনের সকল সদস্যরা অবিলম্বে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক অবিলম্বে নতুন তফসিল ঘোষণা করার জন্য নিবাচন কমিশনের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন।a

You might like