হবিগঞ্জ মধবপুরে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ১৪৯ বোতল ফেন্সিডিল

মোঃ খায়রুল ইসলাম সাব্বির, হবিগঞ্জ :

প্রতিদিনই ভারত থেকে অবৈধ চোরাই পথে হবিগঞ্জে প্রবেশ করছে কোটি কোটি টাকার মাদক, এ দিকে থেকে নেই হবিগঞ্জ (৫৫) বিজিবির অভিযান,


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের সস্তামোড়া এলাকা থেকে ১৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৫ (বিজিবি)।

 

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান,শুক্রবার (২৬জুন)সকালে ধর্মঘর বিওপির নায়েক জুয়েল রানা এর নেতৃত্বে বিজিবির টহলদল ধর্মঘর ইউনিয়নের সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৯ বোতল
ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

 

You might like