

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) থেকে :
ভোলার মনপুরা উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে করোনার প্রভাবে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(১৯জুলাই) সকাল ১১টার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে শারীরিক দুরত্ব বজায় রেখে ওই উপহার সামগ্রী বিতরণ করেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ।

মনপুরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তার থেকে মনপুরা ৮০০পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এ ধারাবাহিকতা দক্ষিণ সাকুচিয়া ১৫০পরিবারের মাঝে, সয়াবিন তেল, সাবান, চিনি, মশারী, নুডলস, সেমাই ইত্যাদি বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন, ত্রাণ ভিক্ষা নয়, অধিকার। মহামারী করোনা ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, ইউপি সদস্য মোহরলাল চক্রবর্তী, সাংবাদিক মামুন প্রমুখ।











