দেবীদ্বার মানব সেবা ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায়দের ঈদ বস্ত্র বিতরণ

চান্দিনা প্রতিনিধি :
কুমিল্লার দেবীদ্বারে হতদরিদ্র ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘দেবীদ্বার মানব সেবা ফাউন্ডেশন’। শুক্রবার বিকেলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ১ কেজি সেমাই, ১ কেজি সোয়াবিন তৈল, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি পলাউর চাউল, ১ কেজি চিনি ও ১টি সাবানসহ উক্ত ঈদ সামগ্রী ১৭৫ জন হতদরিদ্র ও কর্মহীন অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এ সময় বিশিষ্ট সমাজ সেবক যুব নেতা মোঃ বিল্লাল হোসেন কর্তৃক তার গার্মেন্টসে তৈরী ঈদবস্ত্র ৫০ জন দরিদ্র উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়।

উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ‘দেবীদ্বার মানব সেবা ফাউন্ডেশন’ সভাপতি মোঃ জহিরুল ইসলাম মারুফের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন’র সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মোঃ বিল্লাল হোসেন।

আলোচনায় অংশ নেন মোঃ তাজুল ইসলাম, মোঃ হেলাল আহাম্মেদ, মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুল হান্নান মূন্সী, মোঃ জয়নাল হোসেন জনি প্রমুখ।

আলোচকরা বলেন, ‘দেবীদ্বার মানব সেবা ফাইন্ডেশন’ প্রতিষ্ঠার মূল্য লক্ষ্য হল, আর্ত মানবতার সেবা করা। দেশপ্রেমকে সমাজ ও দেশের উন্নয়নে সমুন্নত রেখে যুব ও তরুণদের মানবিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন করা। আমাদের সমাজের যুব তরুণরা সঠিক কাজটি করার কোন ক্ষেত্র খুঁজে না পাওয়ার কারনে,- আজ বিপদগামী হয়ে যাচ্ছে। নানাবিদ অপরাধ সংগঠন থেকে তাদের সরিয়ে এনে ভালো কাজে সম্পৃক্ত করে তাদের সেবাদাসের মানষিকতায় ‘দেবীদ্বার মানব সেবা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা হয়েছে।


এসংগঠনটি আগামী দিনে সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেয়ায় ভূমিকা রাখবে। এক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলা, স্বাস্থ্যসেবা, বনায়ন, পরিবেশর ভারসাম্য রক্ষায় সামাজিক সচেতনতা তৈরী সহ নানাবিধ কর্মসূচী বাস্তবায়নে কাজ করবে। মাদক, সন্ত্রাস, দূর্নীতি, নকল, ইভটিজিংরোধে সচেতনতা তৈরি করবে। দরিদ্র পিতার দায়গ্রস্ত কন্যাদানে, অসহায় রোগীদের চিকিৎসার উন্নয়ন, অর্থ সংকটে ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করায় কাজ করবে। শিশু-কিশোরদের মনন বিকাশে খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকান্ড এবং বই-পত্রিকা পড়ায় আগ্রহী করে তোলা হবে।

You might like