

মেহেদী হাসান রাসেল, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে উপজেলা সবুজ পরিবেশ আন্দোলনের উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বৃক্ষ রোপন কর্মসূচী শুরু হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৯আগস্ট) বেলা ১১টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় এই বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেন।

এসময় অন্যান্যের মধ্যে-বাঘেরবাড়ি নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শরাফত হাজী, বাঘেরবাড়ি নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব খালেক মাস্টার, বাঘের বাড়ি কাকড়াজান উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক মাস্টার,কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জনাব দেলোয়ার হোসেন মেম্বার , কাকড়াজান ইউনিয়ননের উদ্দোক্তা আরিফ কামাল,কাকড়াজান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মহসিন জিন্টু,” সবুজ পরিবেশ আন্দোলন” সখীপুর উপজেলা শাখার সভাপতি আহমেদ কামাল, সাধারণ সম্পাদক আলামিন শিকদার,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুমন সরকার, সিদ্দিক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,সাবেক মেম্বার আমির হোসেন প্রমুখ সহ শিক্ষক, সাংবাদিক , সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সবুজ পরিবেশ আন্দোলন সখীপুর উপজেলা শাখার সভাপতি আহমেদ কামাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সবুজ পরিবেশ আন্দোলন বাংলাদেশ এর সমন্বয়ক দেলোয়ার হোসেনের নির্দেশনায় আমরা বৃক্ষ রোপন অভিযান শুরু করেছি।বাঘেরবাড়ি নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, সুপারি, নিম, আমড়া, পেয়ারা, জাম, বকুল ও কৃষ্ণচুড়া সহ বিভিন্ন ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করেছি। মুজিব বর্ষ উপলক্ষে মাস ব্যাপী উপজেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে উক্ত কর্মসূচী অব্যাহত থাকবে।
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ১৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ মুহররম ১৪৪২ হিজরি, শনিবার











