ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদক ও ধর্ষণ মামলায় আটক ৪

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুর ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষস্থানীয় দুই মাদক ব্যবসায়ীকে ২ হাজার ১শ পিস ইয়াবা ও ২০ হাজার টাকাসহ আটক করে। বুধবার রাতে পুলিশ পরিদর্শক মোঃ শহিদ হোসেনের নেতৃত্বে দেইচর গ্রাম থেকে মোঃ হাসিব ও মোঃ শাহ-আলম নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

মোঃ হাসিব চট্টগ্রামে উবার চালক হিসেবে কাজ করছে , সেখান থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক নিজ গ্রামে এনে মোঃ শাহ-আলম সহ ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এদিকে অপর এক অভিযানে বৃহস্পতিবার ধর্ষণ মামলার পৌর এলাকার উত্তর কেরোয়া থেকে আনোয়ারুল্যাহর ছেলে মোঃ ইয়াছিন হোসেন (২১) ও আ: হান্নানের ছেলে মো: রাজা (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, গোপন সূত্রে বুধবার রাতে মোঃ শাহ-আলমের বাড়িতে অভিযান পরিচালনা করে ২১০০ পিস ইয়াবা এবং বিশ হাজার টাকাসহ দু‘জন ও অপর একটি বিশেষ অভিযানে ধর্ষণ মামলায় পৌর এলাকা থেকে বৃহস্পতিবার ইয়াছিন ও রাজা নামের দু‘জনকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১৭ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like