

দিপু আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাহুবল অনার্স কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির ১ম সদস্য জাকারিয়া আহমেদ ফাহাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন।
গত ২৮ সেপ্টেম্বর সোমবার আনুমানিক রাত ৯টায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের অন্তর্গত বাহুবল অনার্স কলেজ ছাত্রদলের নব-গঠিত আহবায়ক কমিটির ১ম সদস্য মেধাবী ছাত্রনেতা “জাকারিয়া আহমেদ ফাহাদ”(২১বছর) হ্রদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে সিলেট এম.এ. জি ওসমানি মেডিকেল কলেজ ও হাসপালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহ রাজিব আহমেদ রিংগন তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
২৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১১ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার











