একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী রাজবাড়ীর মনসুর উল করিমের ইন্তেকাল

রাজবাড়ী প্রতিনিধি :
একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর উল করিম ঠান্ডু (৭০) আজ সোমবার দুপুর ১২ টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্নানিল্লাহে—রাজেউন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্নীয় -স্বজন রেখে গেছেন।

আজ বিকালে রাজবাড়ী জেলা শহরে কাজীবাধা এলাকায় থাকা তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান “বুনন আর্ট স্পেস”-এ মরদেহ আনা হয়। রাতে ৮ টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে ভবানীপুর পৌর গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৫ অক্টোবর ২০২০ খ্রি. ২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ সফর ১৪৪২ হিজরি, সোমবার

You might like