হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে তাদের জেলা আদালতে তোলা হতে পারে।

পুলিশ জানায়, গত শুক্রবার ভেরে চুনারুঘাটের দীপছড়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি করতে যায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা বাড়িতে থাকা গৃহবধূ ও তার মেয়েকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ওই বাড়ির মালামাল লুট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীরা তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশ।

রোববার রাতে একই এলাকা থেকে অভিযুক্ত শাকিল মিয়া ও হারুন মিয়াকে গ্রেফতার করা হয়।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৫ অক্টোবর ২০২০ খ্রি. ২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ সফর ১৪৪২ হিজরি, সোমবার

You might like