পাংশা ও কালুখালীতে সংগঠিত ৭ হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় সাম্প্রতিক সময়ে পৃথক ৭টি হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জেলা কৃষকের সাধারন সম্পাদক ও ভুক্তভোগী পরিবারে যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে পাংশার উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা মুন্সি নাদের হোসেন, মৌরাটের শওকত আলী মন্ডল, কসবামাঝাইলের স্কুল শিক্ষক আসাদুল বারী খান, কালুখালী মাজবাড়ীর মুক্তিযোদ্ধার সন্তান রবিউল, রহিম, কালিকাপুরের আমজাদ, সাওরাইলের ফিরোজ হত্যার বিচারের দাবীতে জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর খানের নের্তৃত্বে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাংশা উপজেলা ভাইস চেয়ারমান মুন্সি নাদের হোসেনের ছেলে মোস্তফা মুন্সি হেনা, মৌরাটের শওকত আলী মন্ডলের ছেলে মোহন আলী, কসবামাঝাইলের স্কুল শিক্ষক আসাদুল বারী খানের স্ত্রী রত্না খাতুন, ইউসুফের স্ত্রী ফুলজান বেগম মা, কালিকাপুরের আমজাদের বাবা ইব্রাহিম, সাওরাইলের ফিরোজের স্ত্রী সোনিয়া বেগমসহ এলাকাবাসী।

এ সময় বক্তরা পুলিশকে ধন্যবাদ জানিয়ে হত্যার সাথে জরিত, মদদ দাতাদের গ্রেফতার ও গ্রেফতারকৃত আসামীদের ফাসির দাবি জানান।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৬ অক্টোবর ২০২০ খ্রি. ২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার

 

You might like