ব্রাহ্মণবাড়িয়া কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রফিকুল ইসলাম
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ কসবা উপজেলাধীন ২নং মেহারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত বাহারআটা গ্রামের বাসিন্দা মোঃ শফিক মিয়ার মেয়ে মোছাঃ ছোট মণি (৭) আজ দুপুরে পানিতে ডুবে মৃত্যু বরণ করে।

জানা যায়, দুপুরে খাবার খেয়ে প্রতিদিনের মতোই ঘরের বাহিরে খেলতে যায়,তার মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত, এই সুযোগে সে খেলাচ্ছলেবাড়ির সংস্পর্শে থাকা পুকুরে পড়ে যায়! তাৎক্ষণিক কারোর চোখে না পরায় কেউ তাকে উদ্ধার করতে পারেনি।
পুকুড়পাড়ে ভেসে উঠলে তার বড় বোনের চোখে পড়ে। সাথে সাথে চিৎকার শুরু করে দেয় সে।

পরে স্থানীয় দুজন যুবক মোটরসাইকেল করে চৌমুহনী সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে করোনার প্রাদুর্ভাবের ভয়ে ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ না রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার নির্দেশন দেন। সেখানে গিয়ে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। বর্তমানে শিশুটির পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৯ অক্টোবর ২০২০ খ্রি. ২৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২১ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like