রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা পেলেন শেখ এনায়েত হোসেন

শাকিল আদনান
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :

বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক মানবাধিকার শাইনিংপার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২০ এ সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন।

নির্বাচিত হওয়ায় ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন থেকে গত ৪ অক্টোবর সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সংবাদে শেখ এনায়েত হোসেন এর নিজ এলাকার মানুষের মাঝে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে এ বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, আমাকে নির্বাচিত করায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কালুখালী উপজেলার সকল মানুষের জন্য সারা জীবন কাজ করে যেতে চাই। আমি আমার উপজেলার সকল মানুষের সহযোগিতা আশা করি।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১০ অক্টোবর ২০২০ খ্রি. ২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২২ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like