হবিগঞ্জের নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ পাখি শিকারি আটক, জরিমানা ও কারাদণ্ড

নিউজ ডেস্ক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার থেকে বিপুল পরিমাণ অতিথি পাখিসহ ৪ পাখি শিকারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

আটককৃতরা হলেন, উপজেলার দেবপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ছায়েদ মিয়া, তার সহোদর সাজ্জাদ মিয়া, পূর্ব দেবপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে কাওছার মিয়া ও একই গ্রামের নরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম।

এ ব্যাপারে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ পাখি শিকারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বক পাখি, বালি হাঁস, ওয়াক পাখিসহ বিপুল পরিমাণ অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। পরে ওই পাখিগুলো অবমুক্ত করা হয়।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৩ অক্টোবর ২০২০ খ্রি. ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like