রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজী ব্যবসায়ী নিহত

সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজী ব্যবসায়ী জসিম উদ্দিন (৪০) নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেটে মহাসড়কের ভূলতা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন কিশোরগঞ্জ জেলার বুরিরচর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশের (ওসি) মনির হোসেন জানান নরসিংদীর দিক থেকে আসা দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক ঢাকার উদ্যেশে যাচ্ছিলো। ট্রাকটি ভুলতা এলাকায় পৌছালে সবজি বিক্রেতা জসিম উদ্দিন রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকটি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৪ অক্টোবর ২০২০ খ্রি. ২৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ সফর ১৪৪২ হিজরি, বুধবার

You might like