ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
উপজেলার বালিথুবা পূর্ব ইউনয়নের বালিথুবা গ্রামের আপিলউদ্দিন কবিরাজ বাড়িতে ফারুক হোসেনের মেয়ে ফারহানা আক্তার (৩) শুক্রবার বিকেলে পানিতে ডুবে মারা যায়।

শুক্রবার বিকেলে শিশুটিকে খোঁজাখোঁজির এক পর্যায় বাড়ির পাশের্^র পুকুরে ভাসমান অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায় ।

পরিবারের লোকজন ও পুিলশ সদস্য এসআই রাজ্জাক আহম্মদ জানায়, প্রায় ১ বছর যাবৎ মেয়েটির পিতা মানসিক রোগী তাই স্ত্রী ফাতেমার সাথে সম্পর্কের অবিনতি ঘটে। এতে ফাতেমা বাবার বাড়িতে অবস্থান করছে। মেয়েটি পানিতে ডুবে মৃত্যুর সংবাদে দাদা রুহুল আমিন নাতনীকে মেরে ফেলেছে বলে মারামারির পরিস্থিতির সৃষ্টি করলে লাশ থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, একটি উইডি মামলা নেয়া হবে। পাশাপশি লাশ মর্গে পাঠানো হবে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৬ অক্টোবর ২০২০ খ্রি. ৩১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like