

সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিট পুলিশিংয়ের সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিট পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মাহীন ফরাজী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়; লেখক, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজীজ ভূঁইয়া প্রমুখ।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
১৭ অক্টোবর ২০২০ খ্রি. ০১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ সফর ১৪৪২ হিজরি, শনিবার











