ফরিদগঞ্জে ওসি তদন্ত থেকে ওসি হিসেবে মোহাম্মদ শহীদ হোসেনের পদায়ন

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
ফরিদগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) থেকে পদায়ন পেয়ে ওসি হিসেবে দায়িত্ব গ্রহন করেন মোহাম্মদ শহীদ হোসেন।
বুধবার (২১ অক্টোবর ) বিকেলে দায়ীত্ব পালণ শুরু করেন একই কর্মস্থল ফরিদগঞ্জ থানায়। পুলিশ সুপারের পাঠানো এক বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন।

এর আগে গত ৭ অক্টোবর ওসি আব্দুর রকিবের বদলী জনিত কারণে পরিদর্শক তদন্ত মোহাম্মদ শহীদ হোসেন ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায় , মোহাম্মদ শহীদ হোসেন ২০০৮ সালে এস আই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘদিনের চাকুরীর সুফল হিসেবে চলতি বছরের ৪ঠা জানুয়ারী ওসি (তদন্ত ) হিসেবে পদায়ন পেয়ে ফরিদগঞ্জ থানায় যোগদান করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মানুষের সেবার জন্যই পুলিশে চাকুরী নিয়েছি। সার্বিক সেবার মান বৃদ্ধিতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২১ অক্টোবর ২০২০ খ্রি. ০৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার

You might like