ক্র্যাবের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ

স্টাফ করেসপন্ডেন্ট :

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়েরকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সহ-সভাপতি মোরছালীন বাবলা সহ এসোসিয়েশনের কর্মকর্তা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, অর্থ-বিষয়ক সম্পাদক ইমদাদুল হক ভুঁইয়া দুলাল, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ প্রমুখ।

এসময় ক্র্যাবের সভাপতি আবুল খায়ের রূপগঞ্জের সার্বিক খোঁজখবর নেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা করার তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২২ অক্টোবর ২০২০ খ্রি. ০৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like