রূপগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের বড় বলাইখাঁ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ভুলতা ফাড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বড় বলাইখাঁ এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটির শরীর ও চোখের উপরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত স্থানে হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে গেছে। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৩ অক্টোবর ২০২০ খ্রি. ০৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like