

মোঃ সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার লোহা গলানোর একটি কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক মারা গেছেন। আহত চার শ্রমিক এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলে ভাট্রি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে যায়। সন্ধ্যায় সেখানে চিকিসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৩৩)। এর আগে ঘটনাস্থলে মৃত হয় মো. ফাহিম (২৫)।
দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন, আবু সিদ্দিক রাজু মিয়া, মো. শাকিল ও রফিক (৪৫) মিয়া।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রিমিয়ার স্টিল মিলের লোহা গলানোর মেশিন বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে আজ ২ জন মারা গেছেন। আরও চার শ্রমিক ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
দগ্ধ রাজু মিয়ার ভাই মো. সাজু মিয়া জানান, রাতে কাজ করার সময় লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। গুলিত লোহা ছিটকে কয়েকজনের শরীরে পড়ে। ওই সময় তাদের পরনে সেফটি জ্যাকেট না থাকায় তারা দগ্ধ হন।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
২৪ অক্টোবর ২০২০ খ্রি. ০৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার









