মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ নৌকাসহ ৮০ হাজার মিটার জাল জব্দ

রাকিবুল হাসান, মনপুরা ভোলা ;
ভোলায় মনপুরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩টি নৌকাসহ ৮০ হাজার মিটার জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ও কোস্টগার্ডে যোথ টিম।

২৫অক্টোবর রবিবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়ার নির্দেশনা মেঘনা নদীর কলাতলীর চরসংলগ্ন অভিযান চালিয়ে এই নৌকা ও জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বাধীন অভিযান পরিচালনা করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের কন্টিজেন্ট কর্মকর্তা এরফানুল হক শাওন ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি নাছির মহাজন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৫ অক্টোবর ২০২০ খ্রি. ০৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার

 

You might like