রূপগঞ্জে মটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মোঃ সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল জলসিড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় চৌধুরি আব্দুল্লাহ আল মামুন নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এ সময় চালকের পেছনে থাকা আরো একজন আহত হয়েছে। সে খিলক্ষেত পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপ‌জেলার পূর্বাচল উপশহ‌রের তিনশ’ ফুট সড়কের ভূঁইয়া বাড়ি ৫নং ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা প্রিয় সময়কে জানান, বিকেলে উল্টো পথে মোটরসাইকেলটি আসলে অপরদিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরো একজন আরোহী গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনা র‍্যাব-১ (সিপিসি-৩) পিকআপ ভ্যানটি আটক করেছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৬ অক্টোবর ২০২০ খ্রি. ১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার

You might like