হাইমচর উত্তর আলগীতে জেলেদের মাঝে চাল বিতরণ

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

২৬ অক্টোবর সোমবার সকালে ইউপি চেয়ারম্যান মনির আহমেদ ( দুলাল) পাটোয়ারী উপস্থিত থেকে জেলেদের মাঝে চাউল বিতরণ করেন।

এদিন এই ইউনিয়নের ৩১৩৮ জন জেলের মাঝে ২০ কেজি করে এই চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আজহারুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খানসহ ইউপি সদস্যবৃন্দ।

উল্লেখ্য , চলমান মা ইলিশ রক্ষা অভিযানের সময় সরকারের পক্ষ থেকে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে এই চাল দেয়া হয়।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৬ অক্টোবর ২০২০ খ্রি. ১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার

কেএম

You might like