
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জের খাঁড় খাদিয়ার আবু তাহেরের মেয়ে স্বপ্না (২২) নামের এক গৃহ বধুর লাশ মঙ্গলবার দুপুরে থঅনা পুলিশ উদ্ধার করেছে। এক সন্তাানের জননী স্বপ্না ঘরের ফেনের সঙ্গে ওড়না পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, তিন বছর পূর্বে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুরঙ্গচাইল গ্রামের রাকিবের সঙ্গে ভালবাসার টানে বিয়ে করেছিল স্বপ্না। তাদের ঘরে আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর মালেশিয়ায় চলে যায় স্বামী রাকিব। বিয়ের পর সুমি বেশির ভাগ সময় বাবার বাড়িতেই অবস্থান করতো।

স্বপ্নার বাবা আবু তাহের বলেন, আমার মেয়ের সঙ্গে তার স্বামী রাকিবের প্রায় মোবাইলে কথা কাটাকাটি হতো।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
২৭ অক্টোবর ২০২০ খ্রি. ১১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার











