

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন খোকন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকতার জাহান সাথী, রায়পুর থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিলসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারি এবং প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় উপজেলার মাদক নির্মূল,অবৈধ ড্রেজার মেশিন বন্ধ,পৌর শহরের প্রধান সড়কে যানজট নিরসনসহ জলাবদ্ধতা রোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের উপর বিশেষ গুরুত্বারোপ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী।
এছাড়া উপজেলাব্যাপী হলুদ সাংবাদিকতা বা অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
২৭ অক্টোবর ২০২০ খ্রি. ১১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার









