

রাকিবুল হাসান, মনপুরা ভোলা প্রতিনিধি :
ভোলার মনপুরা ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়।
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে ৪৯ তম জাতীয় সমবায় দিবসের আয়োজন করেন মনপুরা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামের সামনে জাতীয় পাতাকা ও সমবায় প্রতিকৃতি পতাকা উত্তোলন করে দিনের কার্যক্রম শুরু করেন, পতাকা উত্তোলন শেষে র্যালি শহরের গুরুত্বপূর্ণ রোডগুলো প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয় এবং উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিয়া সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।
এইছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফয়েজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, মনোয়ার বেগম মহিলা কলেজে অধ্যক্ষ মহিউদ্দিন মিয়া, মৎস্য কর্মকর্তা আব্দুল গফফার, মনপুরা থানা প্রতিনিধি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমবায়ের গুরুত্ব উপলব্ধি করেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে দৃশ্যমান করতে সমবায়কে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিলেন। জাতির জনকে অনুসরণ করেই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমবায়কে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বর্তমান সরকার দেশে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সমবায় বিশেষ ভূমিকা পালন করতে পারে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
০৭ নভেম্বর ২০২০ খ্রি. ২২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার











