শাহরাস্তিতে সড়কের পাশে ড্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জহিরুল ইসলাম জয় :

শাহরাস্তিতে সড়কের পাশ পড়ে থাকা স্টিলের ড্রাম থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজাপুরা এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পাশ থেকে ড্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। এ নিউজ লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, অজ্ঞাত এই যুবককে জবেহ করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকেই এই ড্রামটি রাস্তার পাশে পড়ে ছিলো। সন্ধ্যা পার হলেও ড্রামটি কেউ না নেওয়ায় স্থানীয়রাও শাহরাস্তি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এরপর শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামে মরদেহের বিষয়টি নিশ্চিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে পিআইবি, সিআইডি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রামটি খুলে জবেহ করাবস্থায় রক্তাক্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ।

এ সংবাদ লেখা পর্যন্ত মরেদেহের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

You might like