

গোলাম নবী খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নদী বেষ্টিত মেঘনা নদীর তীরে মেঘনা ধনাগোদা বেড়ী বাঁধের বাহিরে অবস্হিত পর্যটন লিমিটেড কেন্দ্রের স্হান নির্ধারন করেন মোহনপুর পর্যটন কোম্পানি লিমিটেড।

মানুষের যেমনি দরকার শিক্ষা, অন্ন-বস্ত্র, বাসস্হান, তেমনি দরকার বিনোদন। বিনোদন মানুষের শারীরিক-মানসিক গঠন ও মন প্রান তরতাজা রাখে। বিনোদন না থাকলে মানুষের মন মরে যায়। তাই কোম্পানি টি চাঁদপুর -২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুলের পরামর্শক্রমে বিনোদন পর্যটন কেন্দ্র স্হাপনের উদ্যোগ গ্রহণ করেন।
আজ দুপুরে উপজেলার মোহনপুরে পর্যটন কেন্দ্র লিমিটেড এর এমডি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এবং মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী মিজানের সাথে আলাপকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মতলব উত্তরের মোহনপুর মেঘনা নদীর তীরে পর্যটন কেন্দ্র স্হাপনের ব্যবস্হা করছি। এ পর্যটন এলাকায় বিনোদনের জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসে আনন্দ উপভোগ করার ব্যবস্হা করছি। এখানে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলমান, আসছে ৩১ শে ডিসেম্বর পর্যটন এর শুভ উদ্বোধন এর কথা রয়েছে। এখানে এমন একটি সুন্দর পরিবেশ গড়ে তুলবো যা দেখলে সারা দেশ থেকে মানুষ এখানে এসে বিনোদন উপভোগ করবে। এখানে আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্হা খুবই ভাল। ঢাকা, নারায়নগঞ্জ, চাঁদপুর, ভোলা বরিশাল লঞ্চেযোগে অনেক সুবিধা। সকালে আসলে বিকালে চলে যেতে পারবে আর স্হলপথে ঢাকা,নারায়নগঞ্জ, দাউদ কান্দি, শ্রীরায়েরচর হয়ে মোহনপুর, মতলব, চাঁদপুর, হাজীগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের মানুষ বিভিন্ন যানবাহন যোগে আসার অনেক সুব্যবস্হা রয়েছে।
তিনি আর ও বলেন এখানে মানুষ নিরাপদে থাকার জন্য ১০০ পার্সেন্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে,পর্যটকদের থাকা খাওয়ার জন্য হোটেল রেস্তোরাঁর ব্যবস্হা করা হচ্ছে। মানুষ এখানে এসে যাতে স্বল্প মূল্যে থাকা খাওয়া ও বিনোদন করার সুযোগ সুবিধা পায়, সে ব্যবস্হাটুকুই এখানে করা হবে। এখানে পর্যটন কেন্দ্রের উদ্যেগক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও মতলব উত্তর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাধেশ্যাম চান্দু বাবু, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হাই প্রধান ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফজলুল হক সরকার।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৩:১০ পিএম
১৪ নভেম্বর ২০২০ খ্রি. ২৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ রবিউস সানি ১৪৪২ হিজরি, সোমবার











