কালুখালীতে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করছেন পত্রিকা বিক্রয়কর্মী

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালীতে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করছেন পত্রিকা বিক্রয়কর্মী মোঃ আবু সাঈদ মুন্সি।

সমাজে অনেক বিত্তবান ব্যক্তিবর্গ থাকলেও অনেকেই এগিয়ে আসেনি। তবে এবার উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দুঃস্থ মানুষদের খুঁজে খুঁজে একটি করে কম্বল বিতরণ করছেন তিনি।

এসকল অসহায় শীতার্ত মানুষদের দেখে তার মনে আকাঙ্খা জাগে এত মানুষকে কিভাবে সহযোগীতা করা যায়। এদেরকে সহযোগীতা করতে গেলে অনেক টাকার প্রয়োজন।

এসময় সে বিভিন্ন বিত্তবানদের নিকট সহযোগীতা চাইলে অনেকেই মুখ ফিরিয়ে নেয়। কিন্ত কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত মেজর জুলফিকার হোসেন চৌধুরী তাকে সার্বিকভাবে সহযোগীতা করে।

তার নিকট থেকে প্রাপ্ত এসকল কম্বল নিজে মানুষের পাশে গিয়ে বিতরণ করছেন এ পত্রিকা বিক্রয়কর্মী।

বৃহস্পতিবার সন্ধায় কালুখালী রেলস্টেশন বাজারে এ কম্বল বিতরণ শেষে তিনি বলেন, আমি গরিব মানুষ পত্রিকা বিক্রয় করে সংসার চালাই। গরিব মানুষদের কষ্ট আমি বুঝি। তাই আমার সামান্য এ উদ্যোগ। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

You might like