রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

সোহেল কিরণ, স্টাফ করেসপন্ডেন্ট :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারী) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চড়পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাদ দিয়ে নিহতের পরিবার জানায়, ইমরান হোসেন পেশায় একজন সিএনসি চালক ছিল। সে হাটাব আতলাশপুর এলাকার বিল্লাহ হোসেনের ছেলে। সোমবার তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে সে মায়ারবাড়ি থেকে বাড়ির দিকে আসছিল।

এ সময় গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের চড়পাড়া এলাকার সামনের দিকে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইমরান হোসেন ছিটঁকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কাঞ্চনের চড়পাড়া এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় ইমরান হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের খবর পেয়ে পুলিশ লাশটিকে উদ্ধার করে। পরে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে।

You might like