রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ হৃদয় হোসেন. রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

শিশুটির নাম রাহি আক্তার (৩)। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির মো. সোহাগ হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণপর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।

অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে প্রতিবেশী লোকজন শিশু রাহিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

You might like