
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার ৪নং মাঝবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে প্রচার-প্রচারনা চালান বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা গরিবের বন্ধু জনদরদী প্রবীন সমাজ সেবক ,নিপ্রীত নির্যাতিত নেতা মহিউদ্দিন শেখ ইনছু।
গতকাল কর্মীদের নিয়ে মাঝবাড়ী ইউনিয়নের প্রতিটা পাড়ার প্রতিটা বাড়ী গিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে তাদের খোঁজ খবর নিতে এবং তাদের দোয়ারে দোয়ারে গিয়ে দেখা সাক্ষাৎ করেন এবং দোয়া চান।

তিনি বলেন আমি পূর্ব থেকে আওয়ামীলীগ করে আসছি , নৌকার পক্ষে কাজ করে আসছি নৌকা কে ভালবাসার কারণে আমি অনেকবার নির্যাতিত হয়েছি তবুও নৌকার হাল ছাড়িনি। তাই আমার একটাই দাবী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাকে যদি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয় , ইনশাআল্লাহ আমি অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হবো,তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে কে শক্তিশালী করতে , এবং মাঝবাড়ী ইউনিয়ন কে সুন্দরভাবে সাজিয়ে তুলতে বদ্ধ পরিকর।










