রূপগঞ্জ থেকে শতাধিক ধারালো ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শতাধিক ধারালো ও দেশীয় অস্ত্রসহ একজন যূবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার একটি মসজিদের ওজুখানার ছাদ থেকে এসব দেশীয় অস্ত্র রাম দা, ছেনি, সামুরাই, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় এলাকায় আধিপত্য বিস্তার, গাজীপূরের জয়দেবপূর মদনপূর (এশিয়ান হাইওয়ে) বাইপাস সড়কের বালু ভরাটের কাজের নিয়ন্ত্রন ও জমি বেচা-কেনার দালালির নিয়ন্ত্রন নিয়ে দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো।

এই বিরোধের জের ধরে ইতিপূর্বে কয়েকদফা সংর্ঘষ ও একাধিক পাল্টাপাল্টি মামলাও হয়। গত কয়েকদিন ধের বিবদমান গ্রূপ দূটি আবার জের ধরে এলাকায় ভয়ভীতি, আতংক সৃষ্টি করতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পালাক্রমে মহড়া দিয়ে আসছে। মঙ্গলবার বিকেলেও দুইপক্ষ অস্ত্রের মহড়া দিতে নেমে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন আহত হয়। এই অস্ত্রের মহড়ার সাথে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশ ওই রাতে কাওছার হোসেন নামে এক যুবককে আটক করে। পরে তার দেখানো মতে পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে।

জেলা পুলিশের( গ) সার্কেল এর দায়িত্বেরত সহকারি পুলিশ সুপার আবির হোসেন জানান, স্থানীয় প্রভাবশালী দুইটি রাজনৈতিক গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত চলছে, এরই ধারাবাহিকতায় পুনরায় মহড়া দেয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ আটককৃত যুবক কাওছার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মজুদকৃত অস্ত্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

You might like