রূপগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

রূপগঞ্জে খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) সকালে উপজেলার বরপা সেবা সিএনজি স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম জানান লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি, চেষ্টা চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এ তথ্য নিশ্চিত করেন।

You might like