চাঁদপুরে ১ দিনে ৪৯ জনের করোনা সনাক্ত

সাদ্দাম হোসেন ॥ চাঁদপুরে দিনদিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। ৯ জুলাই শুক্রবার করোনার ১শ’ ২ টি নমুনা পরীক্ষায় ৪৯টি রিপোর্ট পজেটিভ এসেছে। এরমধ্যে ৯৪ টি আরটিপিসিআর টেস্ট রিপোর্টের মধ্যে ৪৫টি রিপোর্ট পজেটিভ এসেছে।

 

আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত রেপিড এনটিগ্রীন টেস্টের রিপোর্ট অনুযায়ী ৮টি নমুনা পরীক্ষার মধ্যে ৪টি রিপোর্ট পজেটিভ আসে। মোট ১শ’ ২টি নমুনা পরীক্ষার মধ্যে ৪৯টি রিপোর্ট পজেটিভ এসেছে। যার সনাক্তের হার ৪৮.০৪%।

 

আরটিপিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী চাঁদপুর জেলার করোনা রোগী হলো : চাঁদপুর সদর ৩১ জন, হাজীগঞ্জ ১ জন, ফরিদগঞ্জ ২ জন, হাইমচর ১ জন, কচুয়া ৩ জন, মতলব উত্তর ১জন, মতলব দক্ষিণ ৬ জনসহ জেলায় ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে।

 

এএমএসএইচ

You might like