দি ভলেন্টিয়ার টিম টাঙ্গাইল মানবসেবায় কাজ করে যাচ্ছে

মেহেদী হাসান রাসেল,স্টাফ করেসপন্ডেন্ট :

টাংগাইল শহর সহ জেলার প্রত্যন্ত অঞ্চলে দি ভলেন্টিয়ার টিম টাংগাইল এর এই মেডিকেল হেল্প সেন্টার এর কার্যক্রম করে যাচ্ছে। হট লাইন নাম্বারে কল করে সুবিধাবঞ্চিত অনেকেই বিনামূল্যে ঔষুধ সেবা নিচ্ছেন।

হট লাইন নাম্বারে কল করে টেলিমেডিসিন সেবা সহ করোনা ভাইরাস সংক্রমণের অন্যান্য সমস্যার সমাধান নিচ্ছে সাধারণ জনসাধারণ।

সদস্যগণ মোঃ সাহেদ খান শিহাব, মোঃ কাইয়ুম দ্বীপ, মারুফ হোসেন স্পর্শ, তানভীর হোসেন অর্নব, সাকিব হোসেন, অনিক আহম্মেদ, খন্দকার সা’আদ আহমেদ, মোঃ নাহিদ খান,সহ অন্যান্য রা সার্বিক ভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এই সেবার আওতায় আনতে চেষ্টা করছে এবং সেবা দিয়ে যাচ্ছে।

সার্বিক সহযোগিতায়, মোঃ শহিদুল ইসলামসহ দি ভলেন্টিয়ার টিম টাংগাইল এর সকল সদস্যবৃন্দ। মেডিকেল হেল্প সেন্টার এর সার্বিক তত্তাবধানে, মোঃ সাহেদ খান শিহাব।

You might like