

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউসুফ জালাল কিসমতের ছেলে ইফতিকে ২০ পিছ ইয়াবা সহ আটক করেছে পুলিশ ।
রবিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রাম থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে দালাল বাজার ক্যাম্পের পুলিশ।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ইপ্তি রায়পুরের হায়দরগঞ্জের চিন্থিত ৭ মাদক মামলার আসামি ও পুলিশের এক নাম্বার তালিকাভূক্ত পাইকারী মাদক ব্যবসায়ী টিটু হাওলাদারের আপন ভাগীনা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়, যাহা লক্ষ্মীপুর সদর থানার মামলা নং-১৫,দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শাহজাহান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।










