

কবির হোসেন মিজি, নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে চাঁদপুর সরকারি হাসপাতাল সহ তিনটি সংগঠন বঙ্গবন্ধুর ম্যুড়ালীতে ( প্রতিকৃতিতে) পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

১৫ আগস্ট রোববার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুড়ালীতে, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর জেলা বিএমএ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিব) এর নেতৃবৃন্দ আলাদা, আলাদা ভাবে এই পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিব-উল-করিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএম এ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোঃ নুরুল হুদা, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ও করোনা ফোকাল পার্সন ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল, চাঁদপুর জেলা বিএম এর সাধারণ সম্পাদক ডাক্তার মাহমুদুন্নবী মাসুম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের এনেসথেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার আবু সাদত আবু সায়েম, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ মিজানুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পীযূষ সাহা, হিসাবরক্ষক মোহাম্মদ অলিউল্লাহ সহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।








