সাংবাদিক সোহেল কিরণের মামা জাইদুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মো. রাশিদুল ইসলামের বাবা ও সাংবাদিক মো. সোহেল কিরণের মামা কাঞ্চন বাজারের ফার্নিচার এন্ড ইলেকট্রনিকস ব্যবসায়ী হাজ্বী মো. জাইদুল ইসলাম আর নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৭ আগষ্ট) ভোর ৬টার দিকে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জুহর কাঞ্চন বাজার হাই স্কুল মাঠে প্রথম জানাযা ও চৌধুরীপাড়া লাল মাহমুদ মাদ্রাসা মাঠে ২য় জানাযা শেষে মরহুমের মৃতদেহ চৌধুরীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন শোকসন্তপ্ত পরিবার।

You might like